Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আজই যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন ইসরায়েলের

অনলাইন ডেস্ক:- কার্যকর করতে আজই ইসরায়েলি সরকার চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

তারা বলছে, স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পূর্ণ মন্ত্রিসভা বৈঠকে বসে অনুমোদনের কাজটি সম্পন্ন করা হবে। চুক্তির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েলি মন্ত্রিসভা। তবে এর আগে ইসরায়েলের নিরাপত্তাসংশ্লিষ্ট মন্ত্রিসভাকে বৈঠকের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।উল্লেখ্য, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়। কাতারের আমির আব্দুলরহমান আল-থানি ওইদিন জনান, আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। তবে অভ্যন্তরীণ ঝামেলার কারণে চুক্তিটির অনুমোদন দিতে বিলম্ব করছিল ইসরায়েলি সরকার।

শোনা যাচ্ছিল, শনিবার তারা চুক্তির অনুমোদন দেবে এবং আদালতের ঝামেলা শেষ হওয়ার পর সোমবার থেকে এটি কার্যকর হবে।এরআগে যুদ্ধকালীন বা নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল নেতানিয়াহুকে জানিয়েছেন, জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তি হয়েছে।

চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে আজ শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে।প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে আমাদের সব জিম্মিকে জীবিত ও মৃত ফিরিয়ে আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি সম্পর্কে জিম্মিদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং তাদের ফেরত আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Friday, 17 January 2025
41 Time View