Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে: আ. লীগ নেতাকর্মীদেরকে জামায়াত আমির

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও মাটির প্রতি টান থাকলে একা পালিয়ে থাকবেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে ফিরে আসুন, আপনাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।রাজনৈতিক দলগুলোর ‍উদ্দেশে জামায়াতের আমির বলেন, পদ-পদবি না পেয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে। দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত ও বিরক্ত। অনেক হয়েছে এগুলো বাদ দিন।তিনি আরও বলেন, সন্তানদের রক্তের ওপর দিয়ে চাঁদাবাজি, দখল, ঘুষ, মামলা বাণিজ্য চলবে না।

আমাদের সন্তানরা দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। একটি মানবিক ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না।গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া সাদাকে সাদা ও কালোকে কালো বলবে। কিন্তু এখনও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, তাদেরকে হুমকি দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Friday, 17 January 2025
30 Time View