Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

অনলাইন ডেস্ক:- সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তার বক্তব্যে অন্তর্বতীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। বলেন, একটি শক্তিকে খুশি করতে আওয়ামী লীগকে আগামী নির্বচান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ার কথা বলা হচ্ছে। জনগণের সাথে এই ধোঁকাবাজি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।ইসলামী আন্দোলনের আমির বলেন, জনগণ আগামীতে আর চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন ঘিরে সকাল থেকেই সারাদেশ থেকে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এই মাঠে আজ জুম্মার নামাজ আদায় করেছেন দলটির নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Friday, 17 January 2025
22 Time View