নিউজ ডেস্ক:- বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই।
আসিফ মাহমুদের পোস্ট করা ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা ফাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা যায়।







