Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার: প্রেস সচিব

নিউজ ডেস্ক:- যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেফতার করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। এ সময় উপ- প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।শফিকুল আলম বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে।প্রেসসচিব আরও বলেন, তারা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে। এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে।৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জানিয়েছে ৫ আগস্টের বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।শফিকুল আলম জানিয়েছেন, চাঁদাবাজি কমাতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে সেই নির্দেশনাও দিয়েছেন। এগুলো নিয়ে কাজ চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:48 pm, Monday, 3 February 2025
23 Time View