Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তবে কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খেয়াল রাখতে হবে।বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে পঙ্গু ও হত্যা করেছে। এই আন্দোলনে নিহতদের পরিবার যেন সঠিক বিচার পায়। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আন্দোলনে হতাহতদের ত্যাগের মর্যাদা দিতে হবে। যুগে যুগে তাদের ত্যাগ বৃথা যায়নি এবং যাবেও না।আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে গুম-খুনের সাথে জড়িতরা উৎসাহিত হবে। বিচারের মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে যাবে বিএনপির এটি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। এজন্য আড়াই বছর আগেই আমরা ৩১ দফা দিয়েছিলাম। এ সময় জনগণের সামাজিক মর্যাদা নিশ্চিতের কথাও বলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:00 pm, Wednesday, 5 February 2025
26 Time View