Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে বিএনপির সম্মেলন প্রস্তুতির সভাকে কেন্দ্র করে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক ড. এমএ মুহিত সভার কার্যক্রম শুরু করেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা ও প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। এসময় ড. এমএ মুহিতের সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নেতাকর্মীর সংঘর্ষে জড়িয়ে পড়লে নেতাকর্মী ও সাংবাদিকসহ ২০ জন আহত হয়।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে কোনো পক্ষই রাজি হয়নি। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Sunday, 9 February 2025
35 Time View