ছয় মাসে বড় অর্জন সংস্কার প্রতিবেদন: রিজওয়ানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস পার হলো। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সময়ও প্রায় একই। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, এখনো সন্তুষ্টির অনেক জায়গা বাকি। তবে আশাহত নয় সরকার। একাত্তরের সাথে আলাপে তিনি জানান সংস্কার কমিশনের রিপোর্ট হাতে এসেছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলবে।বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা। আর সেই একদফা থেকে ঐতিহাসিক গণঅভ্যুত্থান। যার জোয়ারে ভেসে যায় পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী।

দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। নতুন বাস্তবতায় গেলো ৮ আগস্ট দেশের হাল ধরেন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।কেমন গেলো এই সরকারের দেশ চালানোর ছয় মাস? আইনশৃঙ্খলা, বাজারের মানুষের নাভিশ্বাস এমন অনেক কিছুই নিয়েই ক্ষোভ আছে জনমনে।

তবে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভাষায়; সন্তুষ্ট হবার জন্য অনেক কিছুই এখনও বাকি।তিনি বলেন, ছয় মাসের অর্জন বলতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। বেশ কটি কমিশনের প্রতিবেদন এখন প্রধান উপদেষ্টার দপ্তরে। তবে যাদের হাতে এই সংস্কার বাস্তবায়নের ভার; এবার সেই রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অপেক্ষায় আছে অন্তর্বর্তী সরকার।