Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গণহত্যার অভিযোগ: ২০ এপ্রিলের মধ্যে হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ

মবিনুর ঢাকা জেলা প্রতিনিধি:- জুলাই-আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তদন্তের সময় বাড়াতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে আজ শেখ হাসিনার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের কথা ছিল। গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এদের মধ্যে গ্রেফতার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ১৬ জনকে তৃতীয়বারের মতো আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির করা হয়। যার মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।সাড়ে ১১টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়।

এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাইবাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন।তখন আদালত বলেন, তাড়াহুড়ো করে তদন্ত প্রতিবেদন দাখিল না করতে। ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। একইসাথে ওইদিন ঢাকার সাবেক এমপি সোলায়মান সেলিমকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে।

তবে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে।প্রসিকিউশন টিম আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:25 pm, Tuesday, 18 February 2025
25 Time View