Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে দায়িত্ব নিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এ অনুমোদন দেয়।একাধিক পশ্চিমা গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিশ্চিত করেছে প্যাটেল নিজেও।উচ্চকক্ষ সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত। সেখানে ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দেয়া হয়। না ভোট দেয়ার বেশিরভাগই ডেমোক্র্যাট সিনেটর। তবে, দুই রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কিও তার বিপক্ষে ভোট দেন।ভোটে প্যাটেলের বিপক্ষে অবস্থান নেয়া অনেকেই তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তাদের ভাষ্য, অতীতের মতো বর্তমানেও যদি তার অতি ট্রাম্পঘেষা অবস্থান থাকে; তাহলে এফবিআই’র কার্যক্রমে প্রভাব পড়বে।অপরদিকে, রিপাবলিকানদের দাবি- সংস্থাটির হারানো জৌলুশ ফিরিয়ে আনবেন কাশ প্যাটেল।এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে। কিন্তু আজই তা শেষ হচ্ছে।

ট্রাম্প যখন আগের মেয়াদে (২০১৭-২০২১) প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন প্যাটেল। এছাড়া প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবেও কর্মরত ছিলেন তিনি। গত ৩০ নভেম্বর এফবিআই প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন ট্রাম্প।উল্লেখ্য, ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন কাশ প্যাটেল। তিনি বেড়ে উঠেছেন পূর্ব আফ্রিকায়। তার প্রকৃত নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তার বাবা-মা দুজনই গুজরাটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Friday, 21 February 2025
32 Time View