Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রংপুরে সাবেক সিটি কাউন্সিলর কানা হারুন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি:- অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আরও ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।এছাড়াও পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদকে উপজেলার পাকারমাথা থেকে এবং জাহিদ তারাগঞ্জের ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা হত্যা চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্টে রংপুর থেকে মোট ১৪ দিনে ৩৮০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:04 pm, Sunday, 23 February 2025
26 Time View