Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল, প্রশ্ন উপদেষ্টার

নিউজ ডেস্ক:- যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটা কী কাপুরুষের দেশ হয়ে গেলো?

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে এভাবেই ক্ষোভ ঝাড়েন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।এদিন দুপুরে ঢামেকে গিয়ে উপদেষ্টা বলেন, এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়?

আর আপনার কি মনে হয়, আমি ছয় মাস এসেছি, আর আপনার কি মনে হয়, এই পচে যাওয়া সমাজকে বদলে দেব! বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে–মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।

এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়।’বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, প্রথম কথা, সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে।

দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে। এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে, কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্যই নজরে রাখতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Saturday, 8 March 2025
25 Time View