Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শেখ হাসিনার মতোই নব্য ফ্যাসিবাদীরা জাপাকে ‘ব্ল্যাকমেইল’ করছে: জি এম কাদের

রংপুর বিভাগীয় প্রধান:- শেখ হাসিনার পর এখন নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে। তার মতো করেই নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ‘ব্ল্যাকমেইল’ করছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার ব্লাকমেইলের কারণে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখনও মুখ বন্ধ রাখতে নব্য ফাসিবাদরা জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে। একইভাবে ২০১৪ সালে আমার দুর্নীতি বের করতে অনুসন্ধান চালানো হয়েছিল। দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। এরপর দেশে মানুষকে কে নিরাপত্তা দেবে? এ সময় সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বাদ দিয়ে জোড় করে নির্বাচন করতে চাচ্ছে। এমনটা হলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতীয় পার্টি নয় বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Friday, 21 March 2025
26 Time View