সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পেল না গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটিও। উপত্যকার এই বিশেষায়িত হাসপাতালটি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। শুক্রবার (২১ মার্চ) হামলা চালানো হয় হাসপাতালটিতে। খবর আল-জাজিরার।
তুরস্কের সহায়তায় নির্মিত এবং পরিচালিত হতো হাসপাতালটি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হামলায় হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২০১৭ সালে তুরস্কের ৩৪ মিলিয়ন ডলার অনুদানে এটি পুনর্নির্মাণ করা হয়েছিল।
প্রতিবছর প্রায় ১০ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসা দেয়া হতো এই হাসপাতালটিতে। ২০২৩ সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হলো।
Tag :





























