Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

অর্ধ মিলিয়ন অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প, ছাড়তে হবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:- কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করেছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের সবশেষ পদক্ষেপ এটি। খবর, বিবিসি’র।

শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর ফলে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

সেসময় সিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। এর লক্ষ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন বাইডেন। পরের বছরেই সেটি হাইতি, নিকারাগুয়া ও কিউবায় সম্প্রসারিত হয়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না সে বিষয়েও তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:52 pm, Saturday, 22 March 2025
33 Time View