Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কৃষি অধিদপ্তরের ফটকে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

তৌহিদ আহমেদ (টিটু) মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকের এলইডি সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) ফটকে এই দৃশ্য দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অফিসের ফটকের এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়েন জনতা ও রাজনীতিবিদরা। তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকে এসে ক্ষোভ প্রকাশ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইনটা (বিদ্যুৎ সংযোগ) কেটে দেওয়া হয়েছে।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোনো হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, নাকি অফিসের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে জানাব।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের পর এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:10 pm, Saturday, 22 March 2025
27 Time View