Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: দুলু

নাটোর জেলা প্রতিনিধি:সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (২৩ মার্চ) বিকেলে নাটোরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীকে মানুষের আশা ভরসার জায়গা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে সেনাবাহিনী দেশের হাল ধরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায়-অবিচার ও চাঁদাবাজি বন্ধে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে।

যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি’র এ নেতা।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:36 pm, Sunday, 23 March 2025
24 Time View