Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপির

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথার ভিত্তিতে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশা করে। সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে, সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

আজ মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার চীন সফরকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব। বলেছেন, এর আগে একতরফাভাবে আওয়ামী লীগের সাথে চীনের সম্পর্ক গড়ে উঠেছিল। সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে, এখন সব রাজনৈতিক দলের সাথেই তারা কথা বলছে।

চীনের সাথে সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, অর্থনীতিতেও যুক্তরাষ্ট্রের পর চীন সমৃদ্ধ দেশ। বাংলাদেশে তাদের যে বিনিয়োগ তা-ও অনেক বেশি। চীন আশ্বস্ত করেছে, আগামীতে বাংলাদেশের উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগ করবে তারা। যা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের বিষয়।

ঈদ পরবর্তী নিয়ে কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসুচি চলমান রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের সাথে সম্পর্ক স্থাপন রেখেছে এবং দলের ৩১দফা বাস্তবায়ন করতে কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:16 pm, Tuesday, 1 April 2025
26 Time View