Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক:– দেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। তখন এ হুঁশিয়ারি দেন।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্ট ইটসেলফ, ইসলামিস্ট হার্ড-লাইনারস সি অ্যান ওপেনিং’ বা বাংলাদেশের নতুন পরিস্থিতিকে কট্টর ইসলামপন্থীরা মতাদর্শ কায়েমের সুযোগ হিসেবে দেখছে— এমন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম সমালোচনা করতে গিয়ে এমন হুঁশিয়ারি দেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রতিবদ্ধ অন্তবর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয়, তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে।

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার, এমন মন্তব্যও করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি আরও বলেছেন, শহীদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, এ চেতনার সাথে রাজনৈতিক দল সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:07 pm, Wednesday, 2 April 2025
24 Time View