Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন

মানিক মিয়া ঢাকা:- স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, আমরা পুরো প্রতিবেদনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব, যাতে নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সকলেই প্রস্তাবিত সংস্কার সম্পর্কে জানতে ও বুঝতে পারেন। আমি বিশ্বাস করি, এই সংস্কারগুলো স্কুলে পাঠ্য হওয়া উচিত, যাতে ছোটবেলা থেকেই নাগরিক সচেতনতা গড়ে ওঠে।

তিনি আরও বলেন, আর দেরি করা চলবে না। এই সংস্কারগুলোকে কাগজ থেকে বাস্তবে রূপ দিতে হবে এখনই।

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই প্রতিবেদনটি মাসব্যাপী পরামর্শ, গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রস্তুত করা হয়।

অধ্যাপক তোফায়েল বলেন, আমরা প্রস্তাব করছি যেন ঐকমত্য কমিশন এই প্রতিবেদন পর্যালোচনা ও প্রতিফলনের কাজটি করে।

প্রথম অংশে আমরা কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছি এবং পরের অংশে উপস্থাপন করেছি ‘একটি ধারণা যা হাজারো বাস্তবায়নকে সম্ভব করবে’ — এমন একটি কাঠামো যা বাস্তব ও টেকসই পরিবর্তন নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য স্থানীয় সরকারকে আরও দক্ষ ও জনসেবামুখী করা। আমরা সম্পদ ব্যবস্থাপনার ওপর একটি পৃথক অধ্যায় উৎসর্গ করেছি এবং প্রস্তাব করেছি, স্থানীয় সরকার বিভাগ একটি তদারকি ভূমিকা পালন করুক যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়।প্রতিবেদনে শহরভিত্তিক স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোরও চিহ্নিত করা হয়েছে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে।

অধ্যাপক তোফায়েল বলেন, বিভাগীয় অদক্ষতা ও দুর্নীতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বৃহৎ অবকাঠামো প্রকল্প থেকে শুরু করে দৈনন্দিন সেবার ক্ষেত্রেও দুর্নীতি বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে — প্রকল্প পর্যায়ে, সেবা পর্যায়ে, এবং আন্তঃবিভাগীয় স্তরে। এসব মোকাবিলা না করলে কার্যকর শাসন ব্যবস্থা কেবল স্বপ্নই থেকে যাবে।

উক্ত সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবির, মহসুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, এলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, এ. কে. এম. তারিকুল আলম, হেলেনা পারভীন এবং মজবাহ উদ্দিন খান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:05 pm, Sunday, 20 April 2025
27 Time View