Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুয়েট উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

তারেক আজিজ খুলনা ব্যুরো প্রধান:- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা ড. এম এ রশীদ হলের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে তোষক, বালিশ, বেড কভার নিয়ে বসে পড়েন। তবে শিক্ষার্থীদের অবস্থানের আগে থেকেই স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক অবস্থান করছিলেন।

আমরণ অনশনের জন্য শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারে এলে শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে যান। এ সময় শিক্ষার্থীরা কেন উপাচার্যের পদত্যাগের এক দফা চূড়ান্ত দাবিতে গেলেন, তা শিক্ষকদের ব্যাখ্যা করেন। শিক্ষকরা তাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:32 pm, Monday, 21 April 2025
43 Time View