Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- চারদিনের কাতার সফর ও ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের পর দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর একটায় ইতালির রোম ছাড়েন তিনি।

এর আগে রোমে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের দুই কার্ডিনাল। এসময় ভূ-রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা।

গতকাল শনিবার রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে সমাহিত করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। এরপরই ইতালির রাজধানীতে ধর্মযাজকদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় প্রয়াত পোপের জীবনের মূল লক্ষ্য এবং তার বিভিন্ন স্বপ্নের কথা স্মরণ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। পাশাপাশি তারা ড. ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন।

পোপ ও ড. ইউনূসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তারা। একইসাথে দারিদ্র্য বিমোচনে জীবন উৎসর্গের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

আগামী সপ্তাহে নতুন পোপ নির্বাচনের জন্য বৈঠক করবেন দুই কার্ডিনাল। তারা দু’জনই সম্ভাব্য প্রার্থী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Sunday, 27 April 2025
24 Time View