Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাজনীতিতে আসবেন জোবাইদা রহমান? যা বলছে বিএনপি ও বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক:- প্রায় ১৭ বছর পর শাশুড়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। তার এই ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

তিনি কি বিএনপির নেতৃত্বে আসবেন? নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? বিষয়টি নিয়ে বিএনপির নেতারা মুখ খুলতে চাচ্ছেন না।

তারেক রহমানের আগে জোবাইদা রহমানের আগমন ঘিরে অনেকের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া? নাকি হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর পাশে থাকা? তবে বহুবছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জণ ছিল, তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সিলেট অঞ্চলে জোবাইদা রহমানের অনেক জনপ্রিয়তা রয়েছে। তবে তিনি রাজনীতি আসবেন কি না তা আমার জানা নেই। তিনি যদি রাজনীতি আসতে চান তাহলে স্বাগত জানাবো।

ডা. জোবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে, তা কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে?

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বীর আহমেদ বলেন, জোবাইদা রহমান দীর্ঘদিন রাজনৈতিক পরিবারের সাথে ছিলেন। ফলে তার রাজনৈতিক পরিপক্বতা এসেছে ও রাজনীতি শিখেছেন। ফলে রাজনীতি করা তার জন্য কঠিন কিছু হবে না।

তিনি আরও বলেন, জোবাইদা রহমান রাজনীতি আসলে বিএনপির জন্য ভালো হবে। কেন্দ্রীয় নেতার অভাবে এতোদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূণ্যতা ছিল, সেটি তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবে বলে মনে করি। এতে দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়বে।

১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জোবাইদা রহমান। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জোবাইদা চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন। রাজনীতিতে না জড়ালেও তারেক রহমানসহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন। একপর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি। এরপর ২০১৪ সালে কর্মস্হলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে।

২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:13 am, Sunday, 4 May 2025
26 Time View