Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:- অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে যান তিনি।

হাসপাতাল থেকে জুবাইদা রহমান নিজ বাসভবন মাহবুব ভবনে যাবেন বলে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর আজ মঙ্গলবার শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে দেশে ফিরেন জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের যান তিনি।

জুবাইদা রহমান রাজনীতিতে না জড়ালেও তারেক রহমানসহ অন্যদের সঙ্গে তার নামেও দুর্নীতি মামলা হয়েছিল। এরপর ২০১৪ সালে কর্মস্হলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে। ২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে।

উল্লেখ্য, তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:59 pm, Tuesday, 6 May 2025
29 Time View