Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাকিস্তানের পাল্টা জবাবে জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত হয়েছে। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ ‘অপারেশন সিন্দুর’ কয়েক ঘণ্টা পরেই ঘটনাটি ঘটে। বুধবার (৭ মে) সকালে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় বলেও উল্লেখ করা হয় এতে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে, জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

এর আগে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। এদের মধ্যে দু’জন শিশুও আছে। সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:24 am, Wednesday, 7 May 2025
30 Time View