Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

মবিনুর রিমন ঢাকা:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না।

সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করে।

শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের বিষয়ে কোনও সংস্থা জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা ১/১১ সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেলেও, তার ওপর চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে। তার দেশে ফিরতে বাঁধা নেই, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। বিদেশে বসেও সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন তিনি। এ সময় গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:35 pm, Saturday, 10 May 2025
26 Time View