Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শেখ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার জমা দিয়েছেন তদন্ত প্রতিবেদন

লিমা খাতুন সিনিয়র রিপোর্টার:- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। এতে তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেয়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা।

প্রসিকিউশন জানায়, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এ তিনজনের আনুষ্ঠানিক বিচার শুরু করা যাবে। জুলাই আগস্টের আন্দোলনে সারাদেশে ১৪শ’র বেশি মানুষকে হত্যা এবং প্রায় ৩০ হাজার ছাত্র-জনতা আহত হন। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়াসহ এই তিনজনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:00 pm, Monday, 12 May 2025
32 Time View