Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

পুতিনের সাথে আমার বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে কোনো সমাধান আসবে না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে না, যতক্ষণ না তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বৈঠক করবেন।

তিনি বলেন, পুতিন মনে করেছে হয়তো আমি বৈঠকে উপস্থিত হবো। আমি না গেলে রাশিয়ার প্রেসিডেন্টও যাবেন না। সুতরাং আমি আর পুতিন একসাথে না বসলে এই যুদ্ধের সমাধান হবে না। কারণ—এই যুদ্ধে বহু মানুষ মারা যাচ্ছে।

এই বক্তব্যে ট্রাম্প আবারও আন্তর্জাতিক দ্বন্দ্ব সমাধানে তার ব্যক্তিগত কূটনৈতিক ভূমিকার ওপর জোর দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বৈদেশিক নীতির অবস্থানকে শক্তিশালী করার একটি কৌশল।

এর আগে, বুধবার (১৪ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

তবে, ক্রেমলিনের বিব্রিতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অংশ না নিলে তিনি কোনো রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না। অর্থাৎ যদি পুতিন বৈঠকে থাকেন, তাহলেই তিনি যাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:04 pm, Thursday, 15 May 2025
37 Time View