Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কোনো এক ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি: ফরহাদ মজহার

নিজামুল হক ঢাকা:-:কোনো ব্যক্তি জুলাই অভ্যুত্থান ঘটায়নি। এটি দীর্ঘ লড়াইয়ের ফসল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার।

এছাড়া ঝগড়া বিবাদ না করতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আপনারাই ৮ আগস্ট ভুল করেছেন হাসিনার সংবিধান মেনে শপথ নিয়ে। ইতিহাস না পড়ায় আপনারা তখন সেই সংবিধান বাতিল করার দাবি করেননি। রক্তের ঐক্য এখন যেকোনোভাবে টিকিয়ে রাখতে হবে।

গণঅভ্যুত্থান করা হয়েছে জনগণের ক্ষমতা কায়েম করতে— এমন মন্তব্য করে এই কবি বলেন, গণঅভ্যুত্থান একটি সামাজিক ও রুহানি শক্তি। ৫ই আগস্ট বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে। তিনি বলেন, আমাদের লড়াইটা পশ্চিমের বিরুদ্ধে। আমাদের পশ্চিমকে জয় করতে হবে।

তিনি বলেন, এই অঞ্চলকে যখন উপনিবেশিক করা হলো, তখন থেকে আমাদের ধর্ম, ইতিহাস, কালচার সম্পর্কে তাদের বয়ান বা ব্যাখ্যা হাজির করা হয়েছে। সেসব জিনিস বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পড়ানো হয়। ফলে এই বিশ্ববিদ্যায়ে আমরা গোলামে পরিণত হয়েছি। কারণ ইতিহাস সম্পর্কে আমরা জানি না।

তিনি আরও বলেন, এই আন্দোলন কে ঘটিয়েছে, কে মাস্টারমাইন্ড এসব খুব তুচ্ছ তর্ক। কোনো ব্যক্তি এই অভ্যুত্থান ঘটায়নি। ১৯৪৭ সাল থেকে শুরু করে ২০২৪ এর অভ্যুত্থান একটি উপনিবেশিক বিরোধী আন্দোলন।

তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান, এই চিন্তক ও কবি। তিনি বলেন, যতদিন এই তরুণরা বুঝতে না পারবে ততদিন তারা বোতল ছুড়ে মারবে, ঝগড়া করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:02 pm, Saturday, 17 May 2025
20 Time View