Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিভেদ সৃষ্টি করতে ‘এজেন্ট’ তকমা দেয়া হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

মানিক মিয়া ঢাকা:– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম করেছি আর এখন আমরা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি।

এমন কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে, বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এমন কথাবার্তা (এজেন্ট) কারা বলছে আমরা জানি। প্রতিনিয়ত গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলায় তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার মাথাচাড়া দেয়ার পায়তারা করছে।

তিনি বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। কারও পদত্যাগ চাইনি। এ ঘটনাকে নাটক হিসেবেও আখ্যা দিয়ে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়।

এসময় আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, তারা হত্যাযজ্ঞের রাজনীতি করেছে। কখনও রক্ষী বাহিনীর মাধ্যমে আবার কখনও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে। কখনও আবার ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে।

বক্তব্যের শেষদিকে অন্তর্বর্তী সরকারকে আইনের শাষন প্রতিষ্ঠার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:25 pm, Wednesday, 28 May 2025
27 Time View