Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জিএম কাদেরের বাসায় হামলার মামলা ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড না হলে থানা ঘেরাও: মোস্তফা

রংপুর প্রতিনিধি:- আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলা রেকর্ড করে আসামিদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

শনিবার (৩১ মে) বিকেল ৫টায় রংপুর মহানগরীতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

মোস্তাফিজার রহমান বলেন, জুলাই বিপ্লবে জাতীয় পার্টি ব্যানার-লাঠি নিয়ে বৈষম্যবিরোধীদের পক্ষে ছিল। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করেছি। আবু সাঈদের কবরে রাজনৈতিক দল হিসেবে জিএম কাদেরসহ আমরা প্রথম গিয়েছি। আজকে সেই এনসিপি জাতীয় পার্টির বিপক্ষে লেগেছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়াক। আমাদের শক্তিমত্তা আছে কিনা একটু জানান দিতে চাই।

এর আগে, নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে মোস্তফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বর ঘুরে টাউন হলের সামন থেকে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

কোতয়ালী থানার ওসিকে উদ্দেশ্য করে মোস্তফা বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড না হয়, তাহলে থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময়, তিনি নগরীর প্রত্যেকটি নেতাকর্মীকে আগামী দিনে এরশাদের অস্তিত্ব রক্ষার জন্য কাঁধে কাঁধে মিলিয়ে শরিক হওয়ার আহ্বান জানান।

অপরদিকে, কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, এজাহার গ্রহণ করা হয়েছে। এ সময়, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরীর সেনপাড়ায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পৈত্রিক নিবাস স্কাইভিউতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির দরজা জানা ভাঙচুর ও সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনার জন্য এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও একটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়ী করছে জাতীয় পার্টি। হামলার ঘটনায় জিএম কাদের ও তারে পিএস তৈয়বকে হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরীর আহবায়কসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং ৬০ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার (৩০ মে) রাতে এজাহার দায়ের করে জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী। তবে এখন পর্যন্ত সেই মামলা রেকর্ড হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:32 pm, Saturday, 31 May 2025
35 Time View