ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

নাইজারে অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান মহাসচিব ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিন।

তবে বর্তমান মহাসচিব ওথাইমিনের মেয়াদ শেষ না হওয়ায় আগামী বছরের ১৭ই নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।

এদিকে, নতুন মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।