বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জাকির হোসেন চাঁদ পুর জেলা প্রতিনিধি:- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিবাদ সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় গ্রুপের অন্তত ২০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে, উপজেলার হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২২ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়।

সভা চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত কর্মী-সমর্থকরা সভার মঞ্চ ভাঙচুর করে।

উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এসময় পুলিশের পক্ষ থেকে ১২২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

এই ঘটনায় হাজীগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।