গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে:মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- নতুন বছরে জনগণের ঐক্য গড়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১লা জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দেয়ার আহ্বান জানান।নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি সরকারকে পরাজিত করার প্রত্যয় জানান দলটির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘নির্যাতন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে।’আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।