Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দেড় মাসের মধ্যে শুকিয়ে যাবে ইস্তাম্বুল

আন্তর্জাতিক ডেস্ক:- এক দশকের মধ্যে চরম খরায় ভুগছে তুরস্ক। পুরো দেশে পানির জন্য হাহাকার। তবে সবচেয়ে খারাপ অবস্থা ইস্তাম্বুলের।

এভাবে চলতে থাকলে আর মাত্র দেড়মাস পরেই পানিশূন্য হয়ে পড়বে এক কোটি ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত তুরস্কের অন্যতম প্রধান এ শহরটি।

খবর- দ্য মেইল ।দেশের অন্যান্য শহরগুলোরও একই অবস্থা। এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে।

উন্নয়ন কাজে পানির অপরিমিত ব্যবহারের কারণেই এ সঙ্কট বলে অভিযোগ উঠেছে। ইস্তাম্বুলের পানি সরবরাহের প্রধান উৎস ওমেরিল বাঁধের পানির স্তর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজধানী আঙ্কারার মেয়র মানসুর জাভাস বলেছেন, বাঁধ ও রিজারভায়রগুলোতে মাত্র ১১০ দিন চলার মতো পানি রয়েছে।

আরো দুটি বড় শহর ইজমির ও বুরসায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে যথাক্রমে ৩৬ ও ২৪ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে।এখানে বৃষ্টির সময় বাঁধের অভ্যন্তরে জমা পানির ওপরই নির্ভর করতে হয় সারা বছর।

১৯৮০ সাল থেকে নগরোন্নয়ন, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বার বার পানির অভাব দেখা দিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:26 am, Friday, 15 January 2021
27 Time View