Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বৃহস্পতিবার ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি।

উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে এ সংক্রান্ত জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো।

হামলায় কতজন নিহত হয়েছে তা বলেননি তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:47 pm, Friday, 15 January 2021
22 Time View