Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

স্বাধীন কন্ঠ ডেস্ক

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য তিন সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছ, এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ)। তারা সাময়িকভাবে দেশটির নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক কর্তৃপক্ষ বা সংস্থা কাজ করে থাকে। এর মধ্যে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিষদের সদস্যদের প্রার্থিতা যাচাই–বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল।

দেশটির শাসনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে এই অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এছাড়া একক কোনও নেতার পরিবর্তে রাষ্ট্র পরিচালনার জন্য তারা প্রয়োজনে একটি ‘নেতৃত্ব পরিষদ’ গঠনের ক্ষমতাও রাখে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খামেনির সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:37 pm, Sunday, 1 March 2026
63 Time View