মার্কিন সেকেন্ড লেডি হিসেবে সম্মান পেয়েছেন জো বাইডেনের স্ত্রী- জিল বাইডেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিটন আমিন খান যুক্তরাষ্ট্র প্রতিনিধি:- বারাক ওবামার সময়ে ৮ বছর মার্কিন সেকেন্ড লেডি হিসেবে সম্মান পেয়েছেন জো বাইডেনের স্ত্রী- জিল বাইডেন।

তবে এবার হোয়াইট হাউজ পেতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আর ফার্স্ট লেডি জিল বাইডেনকে।

১৯৭৭ সাল থেকে জো বাইডেনের সাথে বন্ধুত্ব হয় জিল বাইডেনের। জিল এক সাক্ষাৎকারে বলেছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত জো বাইডেনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি তিনি।

বিয়ের পর বাইডেনের ছেলেদের নিজের গর্ভের সন্তানের মতো করেই দেখেছেন জিল বাইডেন। পরে তাদের সংসারে মেয়ে অ্যাশলের জন্ম হয় ১৯৮১ সালে।

বারাক ওবামার সময় জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার ফলে আট বছর ধরে মার্কিন সেকেন্ড লেডি হিসেবে সম্মান পেয়েছেন তিনি। ২০১৫ সালে এসে বাইডেনের এক ছেলে মারা যায়।

সেই ধাক্কা কাটিয়ে উঠলেও সন্তানের সমাধিতে মাঝে মাঝেই ছুটে যান জো বাইডেন ও জিল বাইডেন।