Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:- শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী।

তুরস্কের কার্স অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয় দুই দেশের সেনারা শীতকালীন মহড়া-২০২১ এ অংশ নেবে।

তুরস্কের সশস্ত্র বাহিনীও আলাদা বিবৃতিতে তাদের মহড়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এবারই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হবে।

কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয়, সেনাশক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবে।তুরস্কের সামরিক বাহিনী বলছে, দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপূর্ণ মহড়া চালাবে। এছাড়া ট্যাংক ডিভিশন, করোনারি, স্নাইপার টিম, হেলিকপ্টার ও কমান্ডোরা মহড়ায় অংশ নেবে।

আগামী ১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:32 am, Tuesday, 19 January 2021
27 Time View