নির্বাচনে পরাজিত হলেই বিএনপি মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন:মাহবুব উল আলম হানিফ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- নির্বাচনে পরাজিত হলেই বিএনপি মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত হওয়া পৌরসভা নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে।

মাহবুব উল আলম হানিফ আরো বলেন, নির্বাচনে যে সমস্ত বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন তাদের বিরুদ্ধে দুই একদিনের মধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা করা হবে।

এছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কোন নেতাকর্মী সমর্থন দিলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।