Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’

স্বাধীন কন্ঠ ডেস্ক

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ ও বন্ধ রয়েছে এবং তা ভবিষ্যতেও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার একটি গণমাধ্যমের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ এবং দলটির সাম্প্রতিক কিছু গোপন তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত । বিচ্ছিন্ন কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দিলে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় আছে, তারা কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।’ তবে আওয়ামী লীগের জন্য সেই পথ বর্তমানে রুদ্ধ বলে তিনি ইঙ্গিত দেন।

আওয়ামী লীগের গোপন বা আচমকা তৎপরতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে।’

তিনি মনে করেন, জনসমর্থনহীন কোনো অপতৎপরতা দিয়ে রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়।

দলটির বর্তমান আইনি ও রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সেটি বন্ধ আছে এবং বন্ধই থাকবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্রের সুস্থ ধারার জন্য সঠিক পথে রাজনৈতিক চর্চা জরুরি। একটি নির্দিষ্ট অপশক্তিকে দূরে সরিয়ে রেখে বাকি দলগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে কাজ করে, তবেই দেশের রাজনীতির বিকৃতি রোধ করা সম্ভব। আওয়ামী লীগের দুঃশাসনের পর দেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দলটির কোনো স্থান নেই বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Friday, 20 March 2026
81 Time View