Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

‘গড়তে হবে নতুন বাংলাদেশ’

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জাতি। আমরা সেই লক্ষ্যেই কাজ করব, যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়। তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবস দেশবাসী একটি ভিন্ন পরিবেশে উদযাপন করছে। আমরা এখন সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটি পরিবেশে এই দিনটি পালন করতে পারছি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তবে এ দিনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমাদের আরেকজন সংগ্রামী নেত্রী আমাদের মাঝে নেই, এটাই আমাদের জন্য কষ্টের।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তার নেতৃত্বেই দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:38 pm, Thursday, 26 March 2026
73 Time View