Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল এখন তেহরান

আন্তর্জাতিক ডেস্ক:- আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

মোল্লা আব্দুলগনি বারাদার প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সাংবাদ সংস্থা ইরনা জানায়।

খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

তালেবান প্রতিনিধিদলটি আজ মঙ্গলবার সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন।

খাতিবজাদে বলেন, তালেবান প্রতিনিধিদলটি এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে।

এসব সাক্ষাতে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:44 pm, Tuesday, 26 January 2021
27 Time View