Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ওবায়দুল কাদের বলেছেন কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি,ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে।

সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন।

জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

ওবায়দুল কাদের বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে বলেন ভ্যকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনো আমলে নিবে না।

প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার ও সংশয় বাদীদের প্রত্যাখ্যান করুন।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে, মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের মির্জা ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন।

এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন।

১৫ই ফেব্রুয়ারীর ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে।

তিনি আবারও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

জনগণ অবাধ ও নিরপেক্ষ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:01 pm, Tuesday, 26 January 2021
26 Time View