Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বর্তমান সরকার নির্বাচনি ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে প্রশাসনকে ব্যবহার করছে: মির্জা ফখরুল

কাকলী সুলতানা ঢাকা জেলা প্রতিনিধি:- গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন করে তবে বর্তমান সরকার নির্বাচনি ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বৃহস্পতিবার দুপুরে, গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের লেজুড়বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচনে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে।

বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ এখন পুলিশ ও প্রশাসন।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে।

নির্বাচনী সহিংসতায় মারা গেছেন কয়েকজন। আমাদের এজেন্টকে কেন্দ্রে থাকতে দেয়নি। তাদের অত্যাচার করে বের করে দেয়া হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙ্গে দিয়েছে এই সরকার।

এরপরও বিএনপি নির্বাচনে যায় কারণ বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:27 pm, Thursday, 28 January 2021
26 Time View