Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

যারা গণভোট মানবে না তারা মোনাফেক: শিশির মনির

স্বাধীন কন্ঠ ডেস্ক

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির বলেছেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বিএনপি ৫১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি গণভোটে হ্যাঁ-এর পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১ শতাংশের ক্ষমতাবলে ৭০ শতাংশের মতামতকে বাতিল করতে চায় তাহলে সেটা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোট মানবে না তারা মোনাফেক।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়ায় টিএমএসএস মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জনরায় উপেক্ষা নয়-গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, ‘দীর্ঘ ৫৬ বছর সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারেনি। এই সময়ে যে যার মতো করে সংবিধান কাটাছেঁড়া করায় বারবার মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। অবশেষে চব্বিশের ৫ আগস্ট তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন জন্ম দিয়েছে। কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার আস্থার সঙ্গে কোনও কাজই করতে পারছে না। মনে হচ্ছে, সরকার কোন এক অদৃশ্য শক্তির অচলাতয়নে বাঁধা রয়েছে।’

শিশির মনির বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির সামনে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেসব পূরণ করতে পারছেন না। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য অতীতের ফ্যাসিস্ট সরকারের পরিণতি অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘আমরা সতর্ক করছি। যদি বাস্তবতা বুঝতে না চান তাহলে কিছুই করার নাই। আমরা সংসদের ভেতরে এবং বাইরে প্রতিটি ভালো কাজে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি গণভোট না মানেন, যদি জনগণের রায়কে শ্রদ্ধা না করেন তাহলে সংসদে এবং সংসদের বাইরে সবখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে যেই বিক্ষোভের সূচনা হয়েছে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।’

সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে শিশির মনির বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সরকারের লোকেরা অশ্বডিম্ব বলে উপহাস করছেন। এটা যদি অশ্বডিম্ব হয় তাহলে এই অশ্বডিম্ব দিয়ে গণভোট করলেন কেন? জনগণকে হ্যাঁ-তে ভোট দিতে বললেন কেন? যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অশ্বডিম্ব বলছেন তারা আসলে কাণ্ডজ্ঞানহীন।’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সালে মার্শাল ল’’ জারি করে সংবিধানকে কাটাছেঁড়া করেছেন। তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করেছেন। তিনিই প্রথম গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে কমপক্ষে ১৯টি দফা একত্রিত করে জিয়াউর রহমানের নীতি ও কর্মপন্থার প্রতি সমর্থনের জন্য পক্ষে জনগণকে হ্যাঁ না ভোট দিতে বলেছিলেন। সেদিন ১৯টি বিষয়কে একটি মাত্র প্রশ্নের মাধ্যমে গণভোট হয়ে থাকে তাহলে এবার চারটি প্রশ্নে হ্যাঁ ও না ভোটে সমস্যা কোথায়?’

বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে শিশির মনির বলেন, ‘বিএনপিকে যেই ৫১ শতাংশ জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছে তারা কি ৩১ দফা পড়ে, বুঝে ধানের শীষে ভোট দিয়েছিলেন? যদি ভোটাররা ৩১ দফা বুঝে ধানের শীষে ভোট দিয়ে তাকে তাহলে ৭০ শতাংশ মানুষও গণভোটের চারটি প্রশ্ন বুঝেই হ্যাঁ ভোট দিয়েছেন। এ ছাড়া যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা হ্যাঁ-এর পক্ষেও ভোট দিয়েছেন। তাহলে বিএনপি কি নিজের লোকদেরকেও বিশ্বাস করতে চায় না?’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রাজনৈতিক প্রশ্নের সমাধান না করলে আপনি যতই ভালো কাজ করুন কোনও কাজে আসবে না। আপনার প্রতিটি ভালো কাজের আমরা প্রশংসা করবো কিন্তু গণভোটের রায়কে সম্মান না জানালে আপনাকে অভিনন্দন জানাতে পারবো না।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইদুর রহমান বাবু, অ্যাডভোকেট সাকিল আহমেদ, বগুড়া বারের আইনজীবী আল-আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Sunday, 5 April 2026
86 Time View