Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী

স্বাধীন কন্ঠ ডেস্ক
আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬। এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। সে হিসাবে এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ২ হাজার ৫৭২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র এবং ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত রয়েছে ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞানে ৩৯ হাজার ৪২৬ জন, মানবিকে ৮২ হাজার ৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে যশোর বোর্ডের আওতায় বিভিন্ন জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ভিন্ন ভিন্ন। এর মধ্যে যশোর জেলায় ৪৮৯টি বিদ্যালয় থেকে ২২ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। খুলনা জেলায় ২১ হাজার ৪২৮ জন, কুষ্টিয়ায় ১৯ হাজার ৭৪৯ জন, ঝিনাইদহে ১৬ হাজার ৩৪৯ জন, সাতক্ষীরায় ১৪ হাজার ২৪৭ জন, বাগেরহাটে ১১ হাজার ৯২৬ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ৯৬২ জন, মাগুরায় ৮ হাজার ৭৬ জন, নড়াইলে ৬ হাজার ৬৪ জন এবং মেহেরপুরে ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে।

এছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:38 pm, Thursday, 16 April 2026
71 Time View