Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থা কে বিতর্কিত করার জন্য : মাহাবুব উল আলম হানিফ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- জাতীয় সংসদ সদস্য পাপুলের ও পদ্মা সেতুর দূর্নীতির বিষয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, পাপুল সরকারদলীয় নয়, স্বতন্ত্র সংসদ সদস্য।

আর পাপুলের বিরুদ্ধে অর্থ আয়সহ যেসব দূর্নীতির অভিযোগ উঠছে সেইসব দূর্নীতিগুলো বিএনপির সময় হয়েছে।

যদি তার বিরুদ্ধে কোন দূর্ণীতির অভিযোগ থাকে তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে। আর পদ্মা সেতুতে কোন দূর্ণীতি হয়নি এটা আর্ন্তজাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ।

এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমান হয় এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিলো।নির্বাচন নিয়ে হানিফ বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য।

আর ভোটের সময় দেখা যায় তাদের কোন এজেন্ট থাকে না, ভোটার থাকেনা। আর প্রশাসনতো ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক।

ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামীলীগের লোকজনকেও ছাড় দেয়না।

শনিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় পৌছান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:25 pm, Saturday, 30 January 2021
27 Time View