Jashore , Friday, 6 November 2026
সর্বশেষ:
তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও খাবার বিতরণ যশোরে ভ্রাম্যমাণ আদালতে ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী পালিত যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ যশোর এমএম কলেজে সহকারী অধ্যাপক নাঈমা ফারহানার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ ও পথসভা যশোরে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন যশোরে তেলাপোকা ও অনিয়মের অভিযোগে ‘বনফুল’কে লাখ টাকা জরিমানা বিএনপিও আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখে: নাহিদ ইসলাম বাগেরহাটে একাধিক প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবিতে স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত বেনাপোল বল ফিল্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন অনিক মাহামুদ রতন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হাসপাতাল নির্মাণের দাবি জানান। পরে মানববন্ধন শেষে তারা যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজার এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। এতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তবে কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং পুনরায় যান চলাচল শুরু হয় বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হলেও সেখানে একটি আধুনিক ও মানসম্মত হাসপাতালের অভাব রয়েছে। ফলে জরুরি চিকিৎসা সেবা পেতে স্থানীয়দের যশোর শহরে যেতে হয়। যা অনেক ক্ষেত্রে রোগীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

তারা আরও বলেন, বেনাপোল একটি আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলিত। দ্রুত সময়ের মধ্যে এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

বক্তারা অবিলম্বে একটি আধুনিক হাসপাতাল নির্মাণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Sunday, 19 April 2026
82 Time View