Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

‘বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি’

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা বিএনপিকেই সমাধান করতে হবে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নোট অব ডিসেন্ট বাদে সব মানবো, এর কোনও মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি।

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে, তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানিমন্ত্রী বলেন দেশে কোনও সংকট নেই। কিন্তু পাম্পে লাইন কিন্তু কমছে না।

তিনি আরও বলেন, ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে, এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই। অথচ দোষ দিচ্ছে শিবিরের ওপর।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:52 pm, Wednesday, 22 April 2026
146 Time View